স্মার্টফোনে কিউআর কোড ব্যবহার-Using QR Code in Smartphone!

স্মার্টফোনে কিউআর কোড ব্যবহার!!!

কিউআর কোড যার পূর্ণরূপ হল কুইক রেসপন্স কোড। এটি এক ধরনের মেট্রিক্স বারকোড যা দ্বিমাত্রিক চিত্রের মতো। এটি মূলত ডেটা সংরক্ষণ করে থাকে। এই কোডটির ব্যবহার বর্তমানে স্মার্টফোনে সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণত কোনো কোড, লেখা বা ওয়েব ঠিকানা দ্রুত মোবাইল ফোনে পাঠানোর জন্য কিউআর কোড ব্যবহার করা হয়।
কিউআর কোড ব্যবহার করে ওয়েব থেকে মুহূর্তেই ব্যবহারকারীর স্মার্টফোনে ওয়েব ঠিকানা বা বিভিন্ন তথ্য পাঠানো যায়। আপনি যদি আপনার ওয়েবপেজটি ভিজিটরদের মোবাইলের মাধ্যমেও দেখার সুযোগ করে দিতে চান তাহলে আপনার ওয়েবসাইটের ঠিকানা মোবাইলের ব্রাউজারে টাইপ করেই প্রবেশ করতে হবে ব্যবহারকারীদের।
কিন্তু কিউআর কোড প্রদর্শন করলে অ্যান্ড্রয়েড ও অন্যান্য স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস (যেগুলো কিউআর কোড স্ক্যান সাপোর্ট করে) ব্যবহারকারীরা তাদের ডিভাইসের স্ক্যানার অ্যাপ্লিকেশনটি চালু করে ক্যামেরা কম্পিউটার স্ক্রিনের দিকে ধরে মূহুর্তেই কিউআর কোডে এনকোড করা ঠিকানাটি দেখতে পাবে এবং সেখান থেকে এক ক্লিকেই ব্যবহারকারীরা ব্রাউজারে সেই ঠিকানাটি ভিজিট করতে পারবে।